In His maya there exists avidya as well as vidya. Darkness is needed too. It reveals all the more the glory of light. There is no doubt that anger, lust, and greed are evils. Why, then, has God created them? In order to create saints. A man becomes a saint by conquering the senses. Is there anything impossible for a man who has subdued his passions? He can even realize God, through His grace. Again, see how His whole play of creation is perpetuated through lust.
Sri Ramakrishna
(The Gospel of Sri Ramakrishna, April 9, 1882)
তাঁর মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বরলাভ পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখ, কাম থেকে তাঁর সৃষ্টি-লীলা চলছে।
শ্রীরামকৃষ্ণ
(শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, ১৮৮২, ২রা এপ্রিল)
